স্বাস্থ্য বাতায়ন (Shastho Batayon) বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের একটি সরকারি স্বাস্থ্যসেবা হেল্পলাইন, যা ২৪ ঘণ্টা খোলা থাকে।
📞 স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন নাম্বার:
১৬২৬৩ (যেকোনো মোবাইল নম্বর থেকে সরাসরি ডায়াল করুন)
আপনি কী ধরনের সেবা পাবেন
চিকিৎসকের সরাসরি পরামর্শ
| শিশু ও মাতৃস্বাস্থ্যের নির্দেশনা
| মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা
| সাধারণ অসুস্থতা নিয়ে গাইডলাইন
| অ্যাম্বুলেন্স সেবা
| জরুরি অবস্থায় করণীয়
| সরকারি হাসপাতালের অবস্থান ও সেবা তথ্য
| স্বাস্থ্যসেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কিত দিকনির্দেশনা
কিভাবে কথা বলবেন
প্রথমে ফোন দিন: ১৬২৬৩ - IVR অপশন শুনুন, আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সংখ্যা চাপুন (যেমন: ১ চাপলে সাধারণ চিকিৎসকের সঙ্গে কথা বলা যায় ২ চাপলে অ্যাম্বুলেন্স সম্পর্কে জানা যায়)। লাইনে একজন চিকিৎসক বা সহকারী আসলে, আপনি শান্তভাবে নিজের সমস্যাটি ব্যাখ্যা করুন।
✅ উদাহরণ:
“আসসালামু আলাইকুম, আমি কিছুদিন ধরে জ্বরে ভুগছি। জানতে চাই এটা স্বাভাবিক ভাইরাস কি না।” অথবা “আমার বাচ্চার হঠাৎ তাপমাত্রা বেশি, কী করা উচিত?” অথবা “আমি নার্ভ ও মানসিক চাপে ভুগছি, পরামর্শ দরকার।”
সতর্কতা: কখনোই ভুল তথ্য দেবেন না, এবং প্রয়োজনে ডাক্তারকে স্পষ্টভাবে আপনার উপসর্গগুলো বলুন।
স্বাস্থ্য সেবা সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা।
ফোনকলের খরচ খুবই সামান্য বা সম্পূর্ণ ফ্রি (মোবাইল অপারেটর অনুযায়ী ভিন্ন হতে পারে)
এখানে কাজ করেন লাইসেন্সধারী এমবিবিএস চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্য সহকারী।