Doctor Batayon ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তসমূহ মনোযোগ দিয়ে পড়ুন। এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তসমূহে সম্মতি প্রদান করছেন।
সেবার ধরন
Doctor Batayon একটি তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা বাংলাদেশে অবস্থানরত বিশেষজ্ঞ ডাক্তারদের সম্পর্কে সাধারণ তথ্য সরবরাহ করে। এটি কোনো ধরনের চিকিৎসা পরামর্শ বা চিকিৎসা সেবা প্রদান করে না।
তথ্যের নির্ভুলতা
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য হালনাগাদ ও নির্ভুল রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়, তবে Doctor Batayon এর কর্তৃপক্ষ তথ্যের শতভাগ সঠিকতা গ্যারান্টি দিতে পারে না।
ব্যবহারকারীর দায়িত্ব
আপনি এই সাইটের তথ্য ব্যবহার করে কোনো চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণ করলে তার সম্পূর্ণ দায় আপনার নিজের। সঠিক চিকিৎসার জন্য রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পরিবর্তনের অধিকার
Doctor Batayon কর্তৃপক্ষ এই শর্তাবলী যেকোনো সময় পরিবর্তন করার অধিকার রাখে এবং পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি তা মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।