Doctor Batayon

এক ক্লিকেই স্বাস্থ্য সেবা

জিজ্ঞাসা করুন, জানুন, সুস্থ থাকুন

স্বাস্থ্য বাতায়ন (Shastho Batayon) বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের একটি সরকারি স্বাস্থ্যসেবা হেল্পলাইন, যা ২৪ ঘণ্টা খোলা থাকে। 📞 স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন নাম্বার: ১৬২৬৩ (যেকোনো মোবাইল নম্বর থেকে সরাসরি ডায়াল করুন)

ডাক্তার ২৪ ঘণ্টা

আপনি কী ধরনের সেবা পাবেন

চিকিৎসকের সরাসরি পরামর্শ | শিশু ও মাতৃস্বাস্থ্যের নির্দেশনা | মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা | সাধারণ অসুস্থতা নিয়ে গাইডলাইন | অ্যাম্বুলেন্স সেবা | জরুরি অবস্থায় করণীয় | সরকারি হাসপাতালের অবস্থান ও সেবা তথ্য | স্বাস্থ্যসেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কিত দিকনির্দেশনা

কিভাবে কথা বলবেন

প্রথমে ফোন দিন: ১৬২৬৩ - IVR অপশন শুনুন, আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সংখ্যা চাপুন (যেমন: ১ চাপলে সাধারণ চিকিৎসকের সঙ্গে কথা বলা যায় ২ চাপলে অ্যাম্বুলেন্স সম্পর্কে জানা যায়)। লাইনে একজন চিকিৎসক বা সহকারী আসলে, আপনি শান্তভাবে নিজের সমস্যাটি ব্যাখ্যা করুন। ✅ উদাহরণ: “আসসালামু আলাইকুম, আমি কিছুদিন ধরে জ্বরে ভুগছি। জানতে চাই এটা স্বাভাবিক ভাইরাস কি না।” অথবা “আমার বাচ্চার হঠাৎ তাপমাত্রা বেশি, কী করা উচিত?” অথবা “আমি নার্ভ ও মানসিক চাপে ভুগছি, পরামর্শ দরকার।” সতর্কতা: কখনোই ভুল তথ্য দেবেন না, এবং প্রয়োজনে ডাক্তারকে স্পষ্টভাবে আপনার উপসর্গগুলো বলুন।

আরও বিশেষ তথ্য

স্বাস্থ্য সেবা সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা। ফোনকলের খরচ খুবই সামান্য বা সম্পূর্ণ ফ্রি (মোবাইল অপারেটর অনুযায়ী ভিন্ন হতে পারে) এখানে কাজ করেন লাইসেন্সধারী এমবিবিএস চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্য সহকারী।

Scroll to Top